• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দাখিল পরীক্ষা শুরু ১৯ জুন

সিসি নিউজ ডেস্ক ।। চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুলাই, চলবে ১৯ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব এ কে এম লুৎফর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২০২২ সালের দাখিল পরীক্ষার সময়সূচির প্রস্তাব সরকার কৃর্তক অনুমোদিত হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২। প্রশ্নপত্রে উলিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। সকল বিষয়ের পরীক্ষার সময় হবে দুই ঘন্টা। সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে এমসিকিউ এর জন্য ২০ মিনিট, সিকিউ পরীক্ষা জন্য ১ ঘন্টা ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

৪. পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করতে হবে।

৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিমান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয় দুটি এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।

৬. পরীক্ষার্থীকে সুজনশীল/ রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ