সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম।
জানা যায়, শহরের শেরেবাংলা রোডে আক্তার অ্যান্ড সন্স নামের একটি হলুদ গুঁড়া মসলা তৈরির কারখানায় কেমিক্যাল দিয়ে হলুদ তৈরির দায়ে ২০ হাজার, এছাড়া নোংরা পরিবেশে লাচ্ছা তৈরি ও সংরক্ষণের দায়ে উপজেলার কামার পুকুরের জনতা ফুড প্রডাক্টে ৮ হাজার এবং শহরের নিয়ামতপুরের একটি সেমাই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল ইসলাম বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।