• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইথিওপিয়ায় সংঘর্ষে ২০ মুসল্লি নিহত, ৩ মসজিদে আগুন

আন্তর্জাতিক ডেস্ক।। আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ২০ জন মুসল্লি নিহত হয়েছে। দেশটির আমহারা অঞ্চলে ঘটেছে এই ঘটনা। ওই অঞ্চলের একজন ইসলামিক নেতা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

আমহারা ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিলের সভাপতি সাইদ মুহাম্মদ বুধবার (২৭ এপ্রিল) রয়টার্সকে বলেন, ‘গতকাল ঘটেছে এই ঘটনা যখন মুসলিমরা একজনকে দাফন করার জন্য নিয়ে যান।’

সাইদ আরও বলেন, ‘অস্ত্রধারী ব্যক্তিরা গন্দার শহরে মুসলিমদের ভিড়ে একটি বিস্ফোরক বস্তু ছুড়ে দেয়। এতে তিন জন নিহত হয়। আহত হয়েছে পাঁচজন। পরবর্তী সংঘর্ষে অন্যরা নিহত হন।’

মুসলিম এই নেতা বলেন, ‘দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে এবং তিনটি মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। এতে এক মসজিদ অল্প ক্ষতিগ্রস্থ হয়েছে। মসজিদের মাদুরে আগুন লেগে যায়।’

আমহারা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র গিজাচেউ মুলুনেহ বলেন, এই ঘটনার তদন্ত চলছে এবং তিনি এর হালনাগাদ পরবর্তীতে জানাবেন।

এর আগে ২০১৯ সালে এই অঞ্চলের মোট্টা শহরের ৪ মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে গ্রেফতার করা হয়। উৎস: বিডি জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ