• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে খালেক-কামরুন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

সিসি নিউজ।। ‘ঈদ আনন্দ হোক ভাগাভাগি’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ঈদ সামগ্রী বিতরণ করেছে খালেক কামরুন ফাউন্ডেশন। ২৮ ই এপ্রিল বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের মছে হাজীপাড়ায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খালেক-কামরুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিউলী জামান, ভাইস চেয়ারম্যান মোঃ খালেকুজ্জামান, নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান কনক, সদস্য মিলটন, জিহাদ, রবিউল, সাদিকুল সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এদিন বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫০ টি নিন্মবিত্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খালেক কামরুন ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাল, সয়াবিন তেল, লাচ্ছা সেমাই, চিনি, মুড়ি, গুড়া দুধ, লবন ও বিউটি সোপ তুলে দেওয়া হয়।
খালেক কামরুন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান কনক জানান, ‘বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিন্মবিত্ত পরিবারের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে। এরূপ পরিস্থিতিতে খালেক কামরুন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা স্বল্প পরিষরে হলেও কিছু মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি।’
তিনি আরো জানান, ‘আমরা প্রাথমিকভাবে ৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিয়েছি। সামনে আরো কিছু পরিবারের মাঝে আমরা ঈদ উপহার তুলে দেওয়ার চেষ্টা করবো। আমাদের এই পথচলায়  যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ