• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যাংকের ভোল্ট খুলে ২৭ লক্ষ টাকা চুরি

সিসি নিউজ ডেস্ক ।। চাঁদপুরের মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারস্থ সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-শাখায় চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের ভোল্ট খুলে প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।

সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাতে ব্যাংকের দোতালা ভবনের পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। ভেতরে প্রবেশ করে তারা সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে যাতে তাদের শনাক্ত করা না যায়। পরে প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের ভোল্ড খুলে ২৭ লক্ষ ৩০ হাজার ৩৮৩ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় সিসিটিভি ফুটেজের রেকর্ড হার্টডিক্স নিয়ে যায়, যাতে কোনো প্রমাণ না থাকে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার সুদিপ্ত রায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সিআইডির ইন্সপেক্টর আবু জাহিদ তুহিন, পিবিআই ইন্সপেক্টর মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

ব্যাংকের ম্যানেজার এমএ হালিম ভূইয়া বলেন, প্রতিদিনের ন্যায় ২৭ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ব্যাংক বন্ধ করে আমরা চলে যাই। পরদিন ২৮ এপ্রিল সকাল ৯টা ২০ মিনিটে তালা খুলে সহকারী অফিসার সাদ্দাম হোসেন দেখতে পায় জানালার গ্রিল কাটা এবং ভোল্ড খোলা। পরে তিনি আমাকে ও পুলিশকে খবর দেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিক্তিতে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ