• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বীরাঙ্গানাদের মাঝে খাদ্য, বস্ত্র ও অর্থ সহায়তা প্রদান

সিসি নিউজ ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় নীলফামারীর সৈয়দপুরে বীরাঙ্গনাদের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ও অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মো. দেলোয়ার হোসেনের ব্যবস্থাপনায় ওই খাদ্য, বস্ত্র ও অর্থ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বীরাঙ্গনাদের হাতে খাদ্য, বস্ত্র ও অর্থ তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীলফামারীর ডোমার শাখার সভাপতি লেখক ও গবেষক মো. আল আমিন রহমান। এ সময় সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার কামারপুকুর ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ১১ জন বীরাঙ্গানার হাতে আটা, চিনি, সেমাই, দুধ, শাড়ি ও নগদ অর্থ তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ