• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ১০০০ দুস্থদের হাতে যুবলীগ নেতা ফিরোজের ঈদ উপহার

সিসি নিউজ।। ষাটোর্ধ ফাতেমা বেগমের বাড়ি সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায়। যুবলীগ নেতা মোস্তফা ফিরোজের হাতে ঈদের উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে ফাতেমা সিসি নিউজকে জানান, বিগত দুইবার পুরনো কাপড় পড়ে ঈদ পার করেছি। এবারে ঈদের দিন নতুন শাড়ি পড়তে পারবো, খেতে পারবো দুই প্রকারের সেমাই। বৃদ্ধা আরো জানান, শহরে অনেক মানুষের ভীড়ে আমাকে খুঁজে বের করে শেখ হাসিনার লোক শাড়ি, সেমাই, চিনি ও গুঁড়ো দুধ দিয়েছে- এজন্য প্রধানমন্ত্রীসহ তাঁর দলের মানুষগুলোর আল্লাহ ভালো করুক।

আজ শুক্রবার রাতে ১০০০ দুস্থ পরিবারের হাতে ঈদ সামগ্রী বিতরন করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি মোস্তফা ফিরোজ। সৈয়দপুর শহরের স্টেডিয়াম মার্কেটস্থ ওই বিতরন অনুষ্ঠানে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের দুস্থ পরিবারের মাঝে ওইসব ঈদ উপহার বিতরণ করা হয়। এদের মধ্যে হোটেল শ্রমিক, নরসুন্দর, ইজিবাইক ও রিক্সা চালক, ছিন্নমূল মানুষ, মুসলিম সম্প্রদায়ের অসহায় মুচি রয়েছে। এসব ঈদ উপহারের মধ্য ছিল শাড়ি, লুঙ্গী, লাচ্ছা সেমাই, সেমাই, চিনি ও গুঁড়ো দুধ।

একই সময় সম্প্রতি সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-৩ সাবিয়া সুলতানা, ব্যবসায়ী আনোয়ার হোসেন আন্নু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবেল বসুনিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মোস্তফা ফিরোজ সিসি নিউজকে বলেন, ঈদে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতেই আমার এই ক্ষুদ্র প্রচেস্টা। প্রতি ঈদে ও বিভিন্ন সময়ে সৈয়দপুর পৌর এলাকার অসহায় মানুষের পাশে থাকার চেস্টা করছি।আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি সকলের দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ