• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদ মঙ্গলবার

সিসি নিউজ ।। বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। তাই দেশে আগামী মঙ্গলবার উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৮টার দিকে বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জানান, ১৪৪৩ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। তাই আগামী ৩ মে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামীকাল সোমবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ