• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় ঈদের দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের ফজলুল ইসলামের দেড় বছরের ছেলে ফাহিম এবং পাথরখুরা গ্রামের মিঠু ইসলামের  তিন বছরের মেয়ে মাসুমা আকতার পা‌নিতে ডুবে মারা গেছে।
ফাহিমের বাবা ফজলুল ইসলাম জানান, দুপুরের  দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল ফাহিম। ঈদের দিনের এ সময় প‌রিবারের লোকজন বাড়ির কাজে ব্যাস্ত । একপর্যায়ে ফাহিম উঠানের পাশের পানির খালে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাসুমার স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় মাসুমা। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, ঈদের দিনে পা‌নিতে ডুবে দু‌ই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দুই প‌রিবারের লোকজনের অ‌ভিযোগ না থাকায় আলাদা দু‌টি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ