সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার সন্দেহে স্বামী শরিফ উদ্দিন (৪৫) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে থানায় হাজির হয়েছেন স্ত্রী। এদিকে গুরুতর আহত যুবক শরিফ উদ্দিন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লোমহর্ষক এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের আমান উল্লাহের বাড়িতে।
আজ মঙ্গলবার ভোরে পুলিশ শরিফ উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফুরকান খান।
আহত শরিফ কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী হনুফা শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গাজিয়ারন গ্রামের হানিফ ব্যাপারীর মেয়ে। পূর্ব খণ্ড গ্রামের আমান উল্লাহের বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা।
আহত শরিফ কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী হনুফা শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গাজিয়ারন গ্রামের হানিফ ব্যাপারীর মেয়ে। পূর্ব খণ্ড গ্রামের আমান উল্লাহের বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। উৎস; আজকের পত্রিকা