• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৪

সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরএলাকায় ঈদের দিন বিকেলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরও দুজন।

নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার আলতাফ হোসেনের মেয়ে রেনু বেগম (৫০) ও গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে হোসেন (৪৫)। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, ঈদের দিন বিকেলে ফাঁকা মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের সংযোগস্থলে দ্রুতগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি ভেতরে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। আহতরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে সফিপুর এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে মোট চারজন নিহত হয়েছেন। আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ