ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় টেপু (৪৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন । বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রম্মচারী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক টেপু নিলফামারী জেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বেতঘেরা বাবুপাড়া গ্রামের মৃত ছবিউদ্দিন এর ছেলে। এবং সে পেশায় একজন ধানকাটা শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধানকাটার জন্য নিলফামারী ডোমার থেকে এসে পার্বতিপুর বাসষ্টান্ড থেকে ভ্যান ভাড়া করে ভ্যানচালকসহ ৯জন শ্রমিক তিলেকপুর যাওয়ার উর্দেশ্যে রওনা দেয়। বিরামপুর অভিমুখে যাবার পথে সকাল ১১টার সময় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রম্মচারী নামক স্থানের অ¤্রবাড়ী মাদ্রাসার সামনে এলে পিছন দিক থেকে (ঢাকা মেট্রো-ট-১৫-৭২-৬৯) ট্রাকটি সজরে ধাক্কা দেয়। এতে ভ্যানের এক্সেল ভেঙ্গ ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই শ্রমিকরা। এতে ঘটনা স্থলেই টেপু (৪৫) নামে একজন ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়। এতে আহত হয় ভ্যান চালক সাজিদুর রহমান (৫১) এবং শ্রমিক শহিদুল ইসলাম(৫১)। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এবং লাশ উদ্ধার করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ভ্যানচালকসহ ৯জন শ্রমিক তিলেকপুর যাওয়ার উর্দেশ্যে রওনা দিলে বিরামপুর অভিমুখে যাবার পথে উপজেলার ব্রম্মচারী নামক স্থানের অ¤্রবাড়ী মাদ্রাসার সামনে এলে পিছন দিক থেকে একটি ট্রাক সজরে ধাক্কা দিলে, ভ্যানের এক্সেল ভেঙ্গে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই শ্রমিকরা। এতে ঘটনা স্থলেই টেপু (৪৫) নামে একজন ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরো দুইজন শ্রমিক। খবর পেয়ে আহতদের উদ্ধার করা সহ লাশ উদ্ধার কর হয়েছে। ঘাতক (ঢাকা মেট্রো-ট-১৫-৭২-৬৯) ট্রাকটিকে আটক করা গেলেও,চালক পালিয়েগেছে।