• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকায় ফিরতে দৌলতদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ

সিসি নিউজ ডেস্ক ।। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরাটাও স্বাচ্ছন্দ্যের হবে, আর এ জন্য ফেরি রুটে দৌলতদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ঈদযাত্রা খুব ভালোভাবে হয়েছে বলেও জানান তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আল্লাহর রহমতে সারা দেশের মানুষ আনন্দের সঙ্গে ঈদ করতে পেরেছে। স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদের সময়ে মানুষ বাড়ি যেতে পেরেছে। সারা দেশে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে যাওয়া ব্যক্তিরা সফল হতে পারেনি। আল্লাহর রহমতে এবং সরকারের পদক্ষেপের কারণে মানুষ ভালোমতো ঈদ করতে পেরেছে।

প্রতিমন্ত্রী বলেন, মানুষ সচেতন হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বরত অন্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। নৌপথে ঢাকামুখী ফেরারটাও স্বচ্ছন্দভাবে হবে বলে আশা করি। ফেরি রুটে দৌলতদিয়া ঘাট ব‍্যবহার করার অনুরোধ করছি।

তিনি বলেন, কালবৈশাখীসহ অন্যান্য ঝড়–জলোচ্ছ্বাসে আবহাওয়ার সতর্কসংকেত মেনে চলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ