• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

সিসি নিউজ ।। পারিবারিক কলহের জেরে নীলফামারীর সৈয়দপুরে গলায় ওড়না বেধে ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে পুলিশ নিহতের নিজ ঘরের চালের তিরের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে।

উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর হুলিপাড়ায় এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম রনি (২২)। সে ওই গ্রামের মো: আলীর ছেলে। সে এক বছর হলো বিয়ে করেছে এবং স্ত্রী ৭ মাসের গর্ভবতী। পরিবারের দাবী স্ত্রীর সাথে কলহের জেরেই রনি বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে নিজ ঘরের তিরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টা সকালে টের পেয়ে পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো: আবুল হাসনাত খান বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ