• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী ফায়ার সার্ভিস অফিসের সামনে পুড়লো তিন দোকান

সিসি নিউজ ।। নীলফামারীতে দমকল বাহিনীর অফিসের সামনেই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধ্বার ভোরে (৫ মে) এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ির পাম্প বিকল হওয়ায় আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন দফতরটির শীর্ষ কর্মকর্তা। পুড়ে যাওয়া তিন দোকানের মধ্যে একটি মোটর সাইকেল গ্যারেজ, একটি সেলুন ও অপরটি মেশিনারীজের দোকান ছিলো। ক্ষতিগ্রস্থ মোটর সাইকেল গ্যারেজ মালিক সাইদুল ইসলাম বলেন, আমি ভোর সোয়া চারটার দিকে আগুনের খবর পাই। এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। হয়তো আমি খবর পাওয়ার আরো এক ঘন্টা আগে আগুন লেগেছিলো। তিনি বলেন, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ির পাম্প বিকল থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। তিন দোকান মিলে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দশ লাখ টাকার মত। লেদ মেশিন মালিক আব্দুল ওয়াহেদ জানান, আগুনে সব শেষ হয়েছে। তবে কিভাবে লেগেছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। নীলফামারী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, আমাদের পানিবাহী গাড়ীর পাম্প বিকল হয়েছিল। যার কারণে আগুন নেভাতে সময় লেগেছে। পরে ভেতরের পুকুরে পাম্প সেট করে আগুন নেভানো হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করার কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ