• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কালাই থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সদস্যরা জেলার কালাই উপজেলার মাত্রাই এলাকা থেকে নিখোঁজ এক কিশোরীকে উদ্ধার করেছে। শনিবার রাতে মাত্রাই এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

রোববার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাটপাড়া (চাঁনপুর) গ্রামের জুবায়ের আল আব্বাসের ১৪ বছরের কিশোরী মেয়ে প্রায় দেড় মাস আগে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটিকে পাওয়া না গেলে জুবায়ের গত ১৩ মার্চ গোবিন্দগঞ্জ থানায় জিডি (জিডি নং-৭৮৪) করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃতে র‌্যাব সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে মাত্রাইয়ের একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে।

পরবর্তীতে আজ সকালে উদ্ধারকৃত কিশোরীকে স্বজনদের কাছে ফেরত দেওয়ার জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয় বলেও জানান র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর হাসান মাহমুদ। তবে অধিকতর তদন্তের স্বার্থে যেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় সেই বাড়ি মালিকের নামসহ নিখোঁজ না কী অপহরন সে ব্যাপারে জানাতে অপারগতা জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ