• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নকল করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৭ শিক্ষার্থী বহিষ্কার

সিসি নিউজ ডেস্ক ।। অসদুপায় অবলম্বনের দায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশ নেওয়া ৬৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তক্রমে ও একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন কলেজ কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরিদর্শক/প্রধান পরীক্ষক/পরীক্ষক কর্তৃক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এসব পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি আরোপ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধ ধারা ‘ঘ’ অনুযায়ী মোট ২৪ জনকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। ‘ঙ’ ধারায় মোট ২৬ জনকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

আর ‘ছ’ ধারায় মোট তিনজনকে বহিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তাঁরা। এছাড়া ‘ঢ’ ধারায় মোট আটজনকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী দুই বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ