• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুস্টার ডোজ কার্যক্রমকে বেগবান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে বুস্টার ডোজ কার্যক্রম বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

বুস্টার ডোজ কার্যক্রম নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক ওয়ার্কশপে এ কথা বলেন ডা. এবিএম খুরশিদ আলম।

খুরশিদ আলম বলেন, আমরা কিছুদিন আগে বুস্টার ডোজ কার্যক্রমকে বেগবান করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা পেয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে এবং বুস্টার ডোজ নেওয়ার মতো লোকও আছে।

তিনি বলেন, আমরা বুস্টার ডোজ বেগবান করার লক্ষ্যেই আমরা আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্টে ও যারা এ টিকাকার্যে জড়িত থাকে তাদের সঙ্গে। তখন আমরা চিন্তা করি একটা ওয়ার্কশপের চিন্তা করি। সে চিন্তায় আজকের এ ওয়ার্কশপ।

এসময় বুস্টার ডোজ কার্যক্রমে জড়িতদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা এতদিন ফিল্ডে যে কাজ করেছেন তা অতুলনীয়। আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে থেকে এটিকে সফল করার জন্য। প্রধানমন্ত্রী আমাদের সবসময় তদারকি ও সহযোগিতা করেছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভাগীয় পরিচালক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ