• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের অভিযোগে থানায় মামলা

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ১৫ দিন আটকিয়ে রেখে পালাক্রমে ধর্ষন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে চার জনকে আসামী করে থানায় মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর বাবা।
মামলার অভিযোগ মতে, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর মাঝাপাড়া গ্রামের বাড়ীর পাশে ওই ছাত্রী তার খালার বাড়ীতে ইফতার দিয়ে নিজ বাড়ীতে ফিরছিল। এসময় পুটিমারী ইউনিয়নের বড়বাড়ী বালাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মানিক মিয়া ও জলঢাকা উপজেলার টেংগনমারী খুটামারা দীঘলটারী গ্রামের কামরুল ইসলামের ছেলে জীবন ওই ছাত্রীর পথরোধ করে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এরপর চোখ বেঁধে অজ্ঞাত স্থানের একটি ঘরে রাতভর আটকিয়ে রাখে। পরদিন ছাত্রীটিকে রংপুরের সুটিবাড়ীতে নিয়ে একটি ঘরে আটকিয়ে ১৫ দিন ধরে পালাক্রমে রশিদুল, মানিক, জীবন, অজ্ঞাত আরও একজনসহ ধর্ষণ করে।
অপহরণ ও ধর্ষণের শিকার ছাত্রীটি বলেন, ‘সুটিবাড়ীতে ঘরের মালিকের হাত-পা ধরে কোনভাবে সেখান থেকে পালিয়ে রংপুর মেডিক্যাল মোড়ে আসি। এরপর অন্যদের সহযোগিতায় বাড়ীতে পৌঁছলে পরিবারে সদস্যরা আমাকে হাসপাতালে ভর্তি করায়।’
ওই ছাত্রীর বাবা জানায়, ‘বর্তমানের আমার মেয়ে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
কিশোরগঞ্জ থানার পরিদর্শক রাজীব কুমার রায় বলেন,‘ অপহরণ ও ধর্ষণ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে চার জনের নামে মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ৪)। আসামী গ্রেপ্তারে অভিযান চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ