• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সেনাবাহিনীর পর এবার শ্রীলঙ্কা পুলিশকে গুলি করার নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে আন্দোলনকারীদের গুলি করা হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। আজ বুধবার শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সরকারি সম্পত্তির ক্ষতি, জীবন হুমকির মুখে পড়লে গুলি করতে হবে বলে শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কা সেনাবাহিনীকেও একই নির্দেশনা দেওয়া হয়।

১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর এখন সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। যদিও দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে এখনো পদত্যাগ করেননি। নজিরবিহীন অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন দলের একজন এমপিও রয়েছেন। বিক্ষোভের মধ্যে পড়ে তিনি আত্মহত্যা করেছেন জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ