• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

সিসি নিউজ ডেস্ক ।। শ্রীলঙ্কার প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি শপথ নেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অফিস থেকে জানানো হয়, ৭৩ বছর বয়সী রনিল শপথ নিয়েছেন। এর আগে গত সোমবার অর্থনৈতিক সংকটের কারণে তীব্র বিক্ষোভের মুখে পড়ে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেন।

এর আগে শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছিল, নতুন প্রধানমন্ত্রী হিসেবে পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শপথ নিতে পারেন। তিনি দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, গতকাল বুধবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন রনিল বিক্রমাসিংহে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রনিল।

এদিকে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বুধবার সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার দায়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও তাঁর আরও ১৫ সহযোগীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ