• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে স্বাধীন ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এলাকার শিবমন্দিরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্বাধীন ইসলাম উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের শিবের মন্দির এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা বলছে, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চার-পাঁচজন কিশোরসহ স্বাধীন শিবমন্দিরের পুকুরে গোসল করতে নামে। পরে সবাই উঠলেও স্বাধীন ইসলাম ওঠেনি। সবাই খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবুরি দলের সহযোগিতায় কিশোর স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় ৯ নম্বর কুশদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সায়েম সবুজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডুবুরি দলের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ