• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুয়েটে নতুন তিন ফ্যাকাল্টির অনুমোদন দিলো ইউজিসি

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন তিনটি ফ্যাকাল্টি চালুর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার নতুন ফ্যাকাল্টি চালুর অনুমতি দিয়ে বুয়েট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

চূড়ান্ত অনুমোদন পাওয়া নতুন তিনটি অনুষদ হলো, ফ্যাকল্টি অফ পোস্ট গ্রাজুয়েশন স্টাডিস, ফ্যাকাল্টি অফ কেমিক্যাল এন্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব সায়েন্স। এছাড়া রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি ইনস্টিটিউটের অনুমোদনও দেয়া হয়েছে।

এ বিষয়ে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার জানান, ইউজিসি আনুষ্ঠানিকভাবে নতুন তিনটি ফ্যাকাল্টির অনুমোদন দিয়ে চিঠি পাঠিয়েছে। বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনা হাতে নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ