• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ল্যাট্টিনের বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রি মৃত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে নতুন ল্যাট্টিনের ট্যাংকির সাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মশিউর রহমান ওরফে কালু (৪৫) নামে রাজমিস্ত্রী মারা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১টার দিকে  উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর গ্রামে। নিহত কালুর একই ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জনা যায়, সৈয়দপুর বাস টার্মিনালের কুলি ও ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের বাড়িতে কয়েকদিন নতুন ল্যাট্টিনের ট্যাংকির সাটারিং করে ঢালাই দেওয়া হয়। সেই সাটারিং খুলতে রাজমিস্ত্রী ট্যাংকির নীচে নামেন। এসময় বিষাক্ত গ্যাসেন কারণে অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখান জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ