• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

সিসি নিউজ ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে । শনিবার (১৪ মে) সকাল ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে করেন নেতাকর্মীরা।
এতে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বাচ্চু প্রধান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, শেফাউল আলম জাহাঙ্গীর সেপু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীলফামারী জেলা শাখার সভাপতি এ্যাড. আবু মোঃ সোয়েম, সাধারণ সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান খান রিনো, সদর উপজেলা বিএনপির সভাপতি রায়েদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ান রুমেল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, ইটাখোলা ইউনিয়ন বিএনপি’র বিএনপির সাধারন সম্পাদক কাওসার আহমেদ, জেলা কৃষকদলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক শেফাউল আলম লুলু চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ পারভেজসহ জেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশটি পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ