• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

মঙ্গলবার এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু

সিসি নিউজ ডেস্ক ।। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী মঙ্গলবার (১৭ মে) থেকে বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড। আগামী ৩১ মে পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষাবোর্ড এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়, আগামী ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২২ মে থেকে ২৪ মে টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের ২৫ মে থেকে ২৮ মে ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার এবং ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ডের কলেজ শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে ৮ জুনের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করা না হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানদের বহন করতে হবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ