• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১১০ টাকায় টিসিবির সয়াবিন তেল

সিসি নিউজ ডেস্ক ।। সোমবার থেকে খোলাবাজারে ১১০ টাকা লিটার সোয়াবিল তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। এদিন নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যও বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি।

১৬ থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিনব্যাপী দেশের বড় বড় নগরীর পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

সোয়াবিন তেলের পাশাপাশি একই দিন থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ এবং ছোলার কেজি বিক্রি হবে ৫০ টাকায়। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে দেশের নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।

ট্রাকসেল থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল এবং চাহিদা অনুযায়ী ছোলা নিতে পারবেন।

রোজার মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে গত মার্চ ও এপ্রিল মাসে সারাদেশে তালিকাভুক্ত এক কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্য পণ্য বিক্রি করছে টিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ