• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লেভেল ক্রসিংয়ের নারী গেটকিপারকে মারধর, গ্রেপ্তার ২

সিসি নিউজ ডেস্ক ।। ট্রেন আসার সময় পথচারীকে পারাপার থেকে বিরত থাকতে বলায় লেভেল ক্রসিংয়ের গেটকিপারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় দুজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান এবং মারধরের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী। এ অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গেটকিপারের নাম তানজিলা খাতুন (২৬)। ভুক্তভোগী নারী চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

গ্রেপ্তারকৃত দুজন হলেন-নগরীর ভদ্রা জামালপুর মহল্লার বাসিন্দা আবদুস সামাদ ওরফে খোকন (৪৩) এবং রামচন্দ্রপুর এলাকার নূরে আহমেদ ওরফে তুষার (৩০)। খোকন একজন ওষুধের দোকানি। তুষার ফ্রিল্যান্সার।

স্থানীয়রা বলছে, দ্রুতগতিতে ছুটে আসছিল ট্রেন। লেভেল ক্রসিংয়ে দায়িত্বে থাকা নারী গেটকিপার ব্যারিকেডও ফেলেছিলেন। কিন্তু এক ব্যক্তি ব্যারিকেডের ওপর দিয়েই রেললাইন পারা হচ্ছিলেন। গেটকিপার নিষেধ করলেও তিনি শোনেননি। এ নিয়ে কথা-কাটাকাটির জেরে আরেকজনকে ডেকে এনে ওই নারী গেটকিপারকে মারধর করা হয়েছে।

ভুক্তভোগী তানজিলা বলেন, ‘খোকন ব্যারিকেডের ওপর দিয়ে পার হচ্ছিলেন। নিষেধ করলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, তিনি মেয়ে না হলে দেখে নিতেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরই খোকন তাঁর সঙ্গে তুষারকে নিয়ে এসে তাঁকে মারধর করতে থাকেন। তারা দুজনে প্রকাশ্যেই আমাকে চড়-থাপ্পড় ও লাথি মেরেছেন।’

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘গেটকিপাররা মানুষের প্রাণ বাঁচানোর জন্য দায়িত্ব পালন করেন। আর এ জন্য তাঁর ওপরেই হামলা দুঃখজনক।’

এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, ‘মারধরের সময়ই তালাইমারী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযুক্ত দুজনকে ধরে ফেলে। পরে রেলওয়ে পুলিশ তাদের থানায় আনে। এ নিয়ে তানজিলা মামলা করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ