• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি’র আমলে কোন বরাদ্দ পায়নি- নূর এমপি

সিসি নিউজ ।। আওয়ামী লীগের এমপি হওয়ায় আমি কোন বরাদ্দ পায়নি মন্তব্য করে সাবেক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারিনি। কিন্তু আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হই। বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় বসে তখন আমি যে একজন এমপি ছিলাম সেটিই তারা ভাবতোই না। আপনারা উপজেলায় খোঁজ নিয়ে দেখবেন সেসময় আমি যে একজন এমপি আমার নামে কোনো বরাদ্দই আসেনি। শুনেছি আমার নামে যে বরাদ্দ আসতো সেটিই ঢাকায় বিক্রি হয়ে যেত।’

বুধবার (১৮ মে) দুপুরে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে একথা বলেন সংসদ সদস্য নূর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, সদর উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঠিকাদার শাহ্ আনোয়ার, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ