• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাইজেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। নাইজেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে একটি জনবহুল মার্কেট বিল্ডিং ধসে পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানো প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। বুধবার কাতারভিত্তিক আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কানোর স্যাবন গারিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার জনবহুল ওই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটার পর সেখানকার বেশির ভাগ লোককেই সরিয়ে নেওয়া হয়েছে।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান মুস্তাফা হাবিব আহমেদ বলেছেন, ‘স্থানীয় একটি ওয়েল্ডিং শপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। জরুরি সাড়া দানকারী বাহিনীর সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেছে।’

এই বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের নিকটবর্তী স্কুলের শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। স্কুলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।

কানো নাইজেরিয়ার ইসলামিক স্কলারদের অন্যতম তীর্থস্থান এবং ট্রান্স-সাহারা অঞ্চলের বাণিজ্যিক লেনদেনের অন্যতম গুরুত্বপূর্ণ হাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ