• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে প্রাথমিকে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

সিসি নিউজ ডেস্ক ।। আগামী ২০ মে সিলেট জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ কিন্ত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিয়োগ পরীক্ষাটি আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।

এবার তিন পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রথম ধাপের পরীক্ষা ও ফল প্রকাশ হয়েছে ইতোমধ্যেই। এবার দ্বিতীয় ধাপে পরীক্ষা আগামী ২০ মে শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে ২২ এপ্রিল প্রাথমিকে নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা হয় ২২ জেলায়। এর মধ্যে ১৪ জেলায় সম্পূর্ণ এবং ৮ জেলার আংশিক পরীক্ষা নেয়া হয়।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাটে আবেদন করা পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেন।

সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালীতে পরীক্ষায় বসেন আবেদনকারীদের একটি অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ