• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে অস্ত্র মামলায় মাসুদুর রহমান সুজন নামে একজনকে যাবজ্জীবন ও মোস্তাফিজুর রহমান সুমন নামে আরেক জনকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামীদের অনুপস্থিতিতে এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজন ও ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ০৭ এপ্রিল বিকেলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকা থেকে ১টি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ সুজন ও সুমনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরের দিন ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করে র‌্যাব।

এ মামলার দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক গোলাম সরোয়ার এ রায় দেন।

জয়পুরহাট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবি নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ