• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

একুশের সকালে অমর থাকবেন আবদুল গাফ্ফার চৌধুরী: শিক্ষামন্ত্রী

সিসি নিউজ ডেস্ক।। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, লেখক আবদুল গাফ্ফার চৌধুরী বিরাট শূন্যতার জন্ম দিয়ে চলে গেলেন। তাঁর জায়গা নিতে অপেক্ষায় থাকতে হবে প্রজন্মের পর প্রজন্ম। তবু তিনি অমর থাকবেন প্রভাতফেরিতে, একুশের সকালে।

আজ বৃহস্পতিবার বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, লেখক আবদুল গাফ্ফার চৌধুরী বিরাট শূন্যতার জন্ম দিয়ে চলে গেলেন। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী ওই কলমটা থেকে কালি ঝরবে না আর। সাম্প্রদায়িক শক্তিকে রক্ত চোখে শাসাবে না কেউ আর এমন করে। বঙ্গবন্ধুর প্রতি প্রগাঢ় ভালোবাসা উঠে আসবে না পঙ্‌ক্তিসমূহে। তাঁর জায়গা নিতে অপেক্ষায় থাকতে হবে প্রজন্মের পর প্রজন্ম। তবু তিনি অমর থাকবেন প্রভাতফেরিতে, একুশের সকালে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে আবদুল গাফ্ফার চৌধুরী শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ