• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি থেকে আজীবন বহিষ্কার কুসিক মেয়র পদপ্রার্থী সাক্কু

সিসি নিউজ ডেস্ক।। দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।

এখন থেকে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাক্কু। ১৭ মে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে থেকেই সাক্কু দল থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছিলেন। ২৬ মে প্রতীক বরাদ্দের পর বিএনপির কাছে অব্যাহতিপত্র জমা দেওয়ার কথা ছিল তাঁর। তবে তাঁর আগেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হলো।

তবে সাক্কুর দাবি, বৃহস্পতিবার বিকেলেই তিনি নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। বহিষ্কারের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমার বলার কিছু নাই। দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি।’

উৎসঃ আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ