• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাউশির নিয়োগ পরীক্ষা অবশেষে বাতিল

সিসি নিউজ ডেস্ক।। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। বৃহস্পতিবার রাতে মাউশির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) বাতিল করা হলো।

গত ১৩ মে বিকেলে রাজধানীর ৬১টি কেন্দ্রে এই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫১৩টি পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৩ হাজার। এক ঘণ্টার এই পরীক্ষার এমসিকিউ পদ্ধতিতে ৭০টি প্রশ্নের সবকটি ফাঁস হওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে সুমন জোয়াদ্দার নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর প্রবেশপত্রের পেছনে ৭০ নম্বরের উত্তর লেখা পাওয়া যায় ৷ এরপর থেকেই প্রার্থীরা এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। এর প্রায় এক সপ্তাহ পর মাউশি পরীক্ষা বাতিল করল। প্রশ্নফাঁসের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাউশির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৬টি পদে ৪ হাজার হাজার ৩২ কর্মচারী নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে পাঁচটি ধাপে পরীক্ষা হয়েছে। এই নিয়োগের ষষ্ঠ ও শেষ ধাপের পরীক্ষা আগামী ৩ জুন নেওয়ার কথা আছে। ‘হিসাব সহকারী’ পদে ১০৬ জন নিয়োগ করা হবে। এই পদে প্রায় ৭৩ হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানা গেছে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ