• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বীর মুক্তিযোদ্ধা মোকসেদার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় বীর মুক্তিযোদ্ধা মোকসেদার রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২০ মে) রাতে সাড়ে নয়টায় মরহুমের নিজ বাসা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের হ্যালিপ্যাড মাঠে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে দাফন সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও রাশিদা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মরহুমের পরিবার ও সুধীজন।

অসুস্থতা জনিত কারনে শুক্রবার বিকেল ৩টায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধা ৩ স্ত্রী,সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ