• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হজ ফ্লাইটের তারিখ পরিবর্তনের অনুরোধ সৌদির

সিসি নিউজ ডেস্ক।। হজ ফ্লাইট আগামী ৩১ মের পরিবর্তে ৫ জুন থেকে চালুর অনুরোধ করে বাংলাদেশকে চিঠি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার বিকেলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে এ সংক্রান্ত চিঠি দেয়।

ধর্ম মন্ত্রণালয় জানায়, এর আগে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত অনুসারে ৩১ মে হজ ফ্লাইট চালুর কথা ছিল। তবে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট চালু করতে সোমবার বিকেলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে চিঠি দেয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামীকাল মঙ্গলবার।

এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ফ্লাইট চালু নির্ভর করছে সৌদি আরবের অনুমতির ওপর। নির্ধারিত সময়ে ফ্লাইট চালু করতে প্রস্তুত আমরা। অনুমতি মিললেই চালু হবে হজযাত্রী পরিবহন।

দেশে মাঙ্কিপক্স সংক্রমণ রোধে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী জানান, এ বছর কোনো বিমান লিজ না নিয়েই বিমানের বহরে থাকা উড়োজাহাজ দিয়েই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ