• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফেসবুক-টিকটক সূত্রে পরিণয়, তরুণীকে ভারতে পাচার

সিসি নিউজ ডেস্ক ।। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয়। পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সুবাদে প্রলোভন দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সেখানে তাঁকে দিয়ে করানো হয় দেহব্যবসা। কিছুদিন পর দেশে ফিরে বিয়ে করেন দুজন।

এরপর আবারও ওই তরুণীকে কৌশলে ভারতে পাচার করে দেওয়া হয়। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে কিছুদিন পর কৌশলে দেশে পালিয়ে এসে পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলা দায়েরের পর পুলিশ লালমনিরহাট থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

এরপর আজ মঙ্গলবার সকালে মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে (২৫) মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেন র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোহেল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া মিয়ার ছেলে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. নাহিদ হাসান বলেন, সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে তাঁর সঙ্গে ভুক্তভোগী তরুণীর (২২) পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাঁদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোহেল তরুণীর ভালোবাসার দুর্বলতার সুযোগে তাঁকে গত বছরের মার্চে সাতক্ষীরা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় নিয়ে যান। এ সময় সেখানে তাঁকে ভারতে আটকে রেখে দেহব্যবসা করতে বাধ্য করেন সোহেল।

নাহিদ হাসান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ফিরে সোহেল ও ওই তরুণী বিয়ে করেন। পরে আবারও তরুণীকে কৌশলে ভারত পাচার করে দেন সোহেল। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে ১৫ মে কৌশলে দেশে পালিয়ে আসেন তরুণী।

র‍্যাব কর্মকর্তা বলেন, ২১ মে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলার প্রধান আসামি সোহেলকে মঙ্গলবার গ্রেপ্তার করে র‍্যাব। এর আগে তিন আসামিকে পাটগ্রাম থানা-পুলিশ গ্রেপ্তার করে।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ