• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জটিল রোগের চিকিৎসায় আর্থিক সহায়তার চেক বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে জটিল রোগের চিকিৎসা সহায়তায় ২৯ জন রোগীর মাঝে সাড়ে ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজ সেবা অধিদফতরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ওই আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ মে) সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে ওই চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন জটিল রোগী ও রোগীর পরিবারের সদস্যদের হাতে ওই চেক তুলে দেন। ওই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২৯ জন জটিল রোগীর চিকিৎসা সহায়তায় সর্বমোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ক্যান্সার রোগী ১৯ জন, কিডনি রোগী ১জন, লিভার সিরোসিস রোগী ২জন, জন্মগত হৃদরোগ ২জন এবং স্টোকে প্যারালাইজড রোগী ৫ জন। উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ জানান, সমাজ সেবা অধিদফতরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২৯ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার একটি করে চেক বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ