• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারকে ঢেউটিন ও অর্থ প্রদান

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট পৌরসভায় গেল দু’দফা প্রবল ঝড়-বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারকে মোট ৫০ বান্ডিল ঢেউটিন ও দেড় লাখ টাকার অনুদােনর চেক বিতরন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার বিকালে জয়পুরহাট পৌর মিলনায়তনে জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা আরাফাত হোসেন, প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু প্রমূখ।

বক্তারা বলেন, এর আগে গত বছর স্মরন কালের সব চেয়ে বিধ্বংসী ঝড়ে জয়পুরহাট পৌর সভার ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। সে সময় নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্থ প্রায় সব ক’টি পরিবারকে প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে ঘড়-বাড়ি নির্মান করে দেওয়াসহ বিপুল পরিমান খাদ্য সামগ্রী প্রদান করেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। এ ছাড়া করোনা কালীন যে পরিমান অনুদান প্রদান করেন তা স্মরনীয় হয়ে থাকবে বলেও জানান বক্তারা।

আলোচনা সভা শেষে পৌর এলাকায় ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের প্রত্যেককে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে ৩ হাজার টাকার চেক ও ১ বান্ডিল ঢেউটিন প্রদান করেন জেলা প্রশাসক ও পৌর মেয়র। এই অনুদানের মোট পরিমান দেড় লাখ টাকা ও ৫০ বান্ডিল ঢেউটিন। এই ত্রান বিতরন কালে কাউন্সিলরগন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ