ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আওতায় গ্রামীণ মাটির রাস্তা হেরিংবন্ড (এইচবিবি) প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামে গ্রামীণ মাটির রাস্তার হেরিংবন্ড (এইচবিবি করণ) প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার উপ প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে সদর ইউনিয়নের তরিকুলের বাড়ি হতে হরিমন্দির পর্যন্ত (১০০০ মি.) ও গুড়বেচাটারি সলেমানের বাড়ি হতে তহিদুল মেম্বারের বাড়ী পর্যন্ত (৫০০ মি.) হেরিংবন্ড (এইচবিবি করণ) গ্রামীণ রাস্তা ৮৬ লাখ ২১ হাজার ২৫০ টাকা ব্যয়ে মেসার্স রাসেল এন্টারপ্রাইজ এ কাজ সম্পন্ন করবেন বলে সংশিষ্ট সূত্রে জানা যায়।