ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় ১০০টি দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মে) উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার প্রমুখ। এ সময় প্রত্যেককে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়।