• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় রোগীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় জটিল রোগের চিকিৎসা সহায়তায় ৩০ জন রোগীর মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ওই আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ নাথ রায়,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুন্নাহার নূরী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি জটিল রোগী ও রোগীর পরিবারের সদস্যদের হাতে ওই চেক তুলে দেন। এদের মধ্যে ক্যান্সার রোগী ১৪ জন, কিডনি রোগী ১জন, লিভার সিরোসিস রোগী ১জন, জন্মগত হৃদরোগ ৪ জন এবং স্টোকে প্যারালাইজড রোগী ৮ জন ও থ্যালাসেমিয়া ২জন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুন্নাহার নূরী জানান, সমাজ সেবা অধিদফতরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার একটি করে চেক বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ