• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার বিকেল ৪টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আন্তঃ ইউনিয়ন অনুর্ধ্য-১৭ ফুটবল খেলায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, সামাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, সাঁইতাড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার রায়, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ময়েন উদ্দিন শাহ প্রমূখ।
খেলায় সাঁইতাড়া ইউনিয়ন পরিষদ টাইব্রেকারে ৪-৩ গোলে ইসবপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করেছে। খেলাটি নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে অমিমাংসিত ছিল। খেলায় রেফারী হিসেবে মোরশেদ উল আলম, সহকারি রেফারী হিসেবে সাজেদুর রহমান রুবেল ও হারুনুর রশিদ, ৪র্থ রেফারী হিসেবে নুরুজ্জামান বেলাল এবং ম্যাচ কমিশনার হিসেবে লুৎফর রহমান দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ