• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে স্ত্রীকে মারধর করে স্বামীর আত্মহত্যা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় স্ত্রী আলেয়া বেগমকে মারধর করে স্বামী আইজুল ইসলাম (৫১) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ডোমার থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে আশিকুর রহমান(১৮) জানান, বুধবার রাত সাড়ে নয় টার দিকে আমার মা ও বাবার মধ্যে ঝগড়া হয়। এতে বাবা মাকে মারধর করে রক্তাত্ত করে। এলাকাবাসী আমার মাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি খবর পেলে দ্রæত হাসপাতালে যাই। বৃহস্পতিবার সকালে আমাদের বাড়ি হতে অদূরে আমার চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিকের নির্মাণাধীন বাড়ির বারান্দার রুয়ার সাথে রশি দিয়ে আমার বাবার ঝুলন্ত মরদেহ এলাকাবাসী দেখতে পায়। আমি খবর পেয়ে ডোমার থানায় খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। তিনি বলেন, হয়তো বুধবার রাত হতে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোন সময় তার বাবা আত্মহত্যা করেছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ