• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে এক মাদক ব্যবসায়ীকে ৪৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গত ২৫ মে রাত সাড়ে ১১ টায় শহরের পার্বতীপুর – সৈয়দপুর সড়কের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে থেকে মো. নাজমুল হক (৩৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নাজমুল হক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী সোনাপুকুর মাঝাপাড়ার মো. নাফাজ উদ্দিনের ছেলে। বর্তমানে সে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর কুঠিপাড়ায় বসবাস করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এস আই) ইন্দ্র মোহন রায়ের নেতৃত্বে সঙ্গীয় সহকারি উপপরিদর্শক (এএসআই) নুর আমিন ও কনস্টেবল আব্দুল কাদের উপস্থিতিতে শহরের উল্লিখিত এলাকা থেকে ৪৮০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাজমুল হককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, পলাতক আসামী শহরের হাতীখানা ক্যাম্পের মৃত. আশরাফ এর ছেলে কাল্লার ওরফে পাপ্পু’র (৩৫) কাছ থেকে ওই গাঁজাগুলো ক্রয় করেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ