• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ১০

সিসি নিউজ ডেস্ক ।।বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও বাকি আটজন পুরুষ। শিশুটির নাম অনিক (১০)। এখনো বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, যমুনা পরিবহনের বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বামরাইলে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, আমাদের দুটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। গাছের মধ্যে বাসটি ঢুকে গেছে। বাসের বিভিন্ন অংশ কেটে যাত্রীদের মরদেহ উদ্ধার করতে হচ্ছে বলেও জানান তিনি।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রণব রায় শুভ জানান, এ দুর্ঘটনায় ছয় জনের চিকিৎসা চলছে। বা‌কিদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ