• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

সিসি নিউজ ডেস্ক ।। নেপালে ২২ আরোহী নিয়ে বেসরকারি এয়ারলাইনসের একটি বিমান নিখোঁজ হয়েছে। আজ রোববার দেশটির এয়ারলাইন এবং সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘তারা এয়ারলাইনস’ এর ছোট বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জোমসোমের দিকে যাচ্ছিল। বিমানে ৪ ভারতীয় নাগরিকসহ ৬ বিদেশি নাগরিক ছিল। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

তারা এয়ারলাইনসের মুখপাত্র বলেছেন, বিমানটি স্থানীয় সময় ১০টা ১৫ মিনিটে পোখারা ছেড়ে যায়। উড্ডয়নের ১৫ মিনিট পরই ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বিমানে ১৩ নেপালি, ৪ ভারতীয় ও ২ জার্মান নাগরিক ছিল। এছাড়া বিমানটিতে ৩ ক্রু ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ