• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেপালের নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ মিলেছে

সিসি নিউজ ডেস্ক।। নেপালে ২২ আরোহী নিয়ে নিখোঁজ ‘তারা এয়ারলাইনস’ এর উড়োজাহাজের সন্ধান পাওয়া গেছে। এয়ারলাইনের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে কওয়াং গ্রামে।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বার্তা সংস্থা এএনআই’কে বলেন, ‘স্থানীয়রা বলছেন ‘তারা এয়ারলাইনস’ এর উড়োজাহাজটি লামচে নদীর কাছে মানাপাথি হিমালে বিধ্বস্ত হয়েছে। স্থল ও আকাশপথ থেকে ওই স্থানের দিকে অগ্রসর হচ্ছে নেপাল সেনাবাহিনী।’

উড়োজাহাজে ১৩ নেপালি, ৪ ভারতীয় ও ২ জার্মান নাগরিক ছিলেন। আর আরোহীদের মধ্যে তিনজন ছিলেন ক্রু।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘তারা এয়ারলাইনস’ এর ছোট উড়োজাহাজটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জোমসোমের দিকে যাচ্ছিল।

তারা এয়ারলাইনসের মুখপাত্র বলেন, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে পোখারা ছেড়ে যায়। উড্ডয়নের ১৫ মিনিট পরই ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ