• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (৩০ মে) সকাল ৮টার দিকে ডিমলা-নীলফামারী সড়কের সর্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ডিমলা
সদর ইউনিয়নের দক্ষিন কুমারপাড়া এলাকার মোঃ আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, ওইদিন সকালে নিহত সোহাগ নিজের বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে তার চাচাতো বোন ডিমলা জেলা পরিষদ স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সাথী আক্তারের সাথে দেখা হয়। সোহাগ তাকে মোটরসাইকেলে তুলে জেলা পরিষদ স্কুলের
দিকে যাচ্ছিলেন। এসময় সর্দার হাট এলাকায় বিপরীত দিকে থেকে আসা ঢাকাগামী আনিতা গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোহাগ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সাথী আক্তার। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী কোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সোহাগ ঘটনাস্থলে মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ